1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বিশ্বের সব মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হতে হবে: এরদোগান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৮৫ Time View
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত।

বিশ্বের সব মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিগ এরদোগান।

শনিবার ‘মুসলিম আমেরিকান সোসাইটির (এমএএস)-এর ২৩তম বার্ষিক সভায় একথা বলেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক স্বাধীনতার মধ্যে পড়ে না বলেও জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

এমএএসের ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আপনারা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন, ফ্রান্স বাক-স্বাধীনতার নাম দিয়ে মহানবী মুহাম্মাদ (সা.)-এর অবমাননা করছে। অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতা থেকে অনেক দূরে। কারণ বাকস্বাধীনতা ও অবমাননা উভয়টি আলাদা বিষয়।

করোনাকালে যুক্তরাষ্ট্রের অসহায়-দরিদ্রদের সহায়তায় এমএএসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এরদোগান। করোনা মহামারীর মধ্যে মানবিকতার উৎকৃষ্ট নমুনা হিসেবে আখ্যায়িত করেন।

এছাড়াও ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশের দাড়ানোর আহ্বান জানান বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিবাদী কণ্ঠস্বর এরদোগান। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved