1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ ক্ষমতা আঁকড়ে থাকা বয়স্করা: বারাক ওবামা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ১০৯ Time View
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: বিবিসি

ক্ষমতা আঁকড়ে থাকা বয়স্ক মানুষরা বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘বিশ্বের দিকে যদি তাকান, তাহলে দেখবেন, সাধারণভাবে বুড়োরা, বিশেষ করে বুড়ো পুরুষরা তারা ক্ষমতা ছাড়তে চান না। তারা নতুনদের জন্য পথ ছাড়তে রাজি নন। আর এ জন্যই সমস্যা তৈরি হচ্ছে। তারা সমস্যা তৈরি করছেন।’

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিৎ যে, তারা কাজ করার জন্য ক্ষমতায় আছেন। আজীবন ক্ষমতায় থাকার জন্য নয় কিংবা নিজের ক্ষমতা জাহির করার জন্য নয়।’

সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব নিয়ে কাজ করছেন।

নারীদের প্রশংসা করে ওবামা বলেনে, ‘নারীরা নিখুঁত নন ঠিকই, তবে তারা পুরুষের চেয়ে সৎ। পৃথিবীর সব দেশে যদি পুরুষের বদলে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে মানুষের জীবনমান উন্নত হতো।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, কেবল দুই বছরের জন্য যদি বিশ্বের প্রতিটি দেশে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে আমরা পুরো বিশ্বকেই পরিবর্তন দেখতে পারতাম।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved