1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিশ্বকাপজয়ী যুবাদের মুশফিকের স্যালুট

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৬ Time View

বিশ্বকাপ জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একাধারে টাইগার যুবাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। অভিনন্দন জানাতে ভোলেননি বড় ভাইয়েরাও। তাদের সম্মান জানিয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমদুউল্লাহ রিয়াদসহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

ব্যতিক্রম নন মুশফিকুর রহিমও। আকবর-হৃদয়দের আগেই অভিনন্দন জানিয়েছেন তিনি। এবার দাঁড়িয়ে তাদের ‘স্যালুট’ দিলেন তিনি।

হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরের দেয়ালে টাঙানো হয়েছে বিশ্বজয়ী ক্রিকেটারদের ছবি দিয়ে বিশাল ব্যানার। সেটির সামনে দাঁড়িয়ে উত্তরসূরিদের ‘স্যালুট’ দেন মুশফিক। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের অফিসিয়াল ভেরিফায়েড পেজে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে গেছে।

এর আগে টাইগার যুবাদের বিশ্বজয়ের দিন তাতে মুশফিক লেখেন– ‘আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি– বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাকে-আমাদের গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।

গেল রোববার পচেফস্ট্রমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ইভেন্টের শিরোপা জিতল তারা।খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved