1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

‘বিশেষ’ কারণে নিজের আঁকা ছবি নিলামে তুলছেন সোনাক্ষী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৬৬ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বর্তমানে অবসর থাকায় নিয়মিত ছবি আঁকছেন তিনি। করোনায় বেকার হয়ে পড়া দিনমজুরদের সাহায্যে এবার নিজের আঁকা ছবি নিলামে তুলছেন।

জানা গেছে, অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুরের উদ্যোগ ‘ফ্যানকাইন্ড’র সঙ্গে মিলে এই নিলাম করছেন সোনাক্ষী। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিনমজুর, দুস্থদের খাবারের জন্য ব্যয় করা হবে।

এ ছাড়া নিলামে সবচেয়ে বেশি দর তোলা ব্যক্তি উপহার হিসেবে পাবেন সোনাক্ষীর আঁকা একটি ছবি। ছয় হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যের ছবি তোলা হয়েছে নিলামে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ছবির ভিডিও শেয়ার করে সোনাক্ষী লেখেন- কেমন ভালো আমরা, যদি এই দুঃসময়ে মানুষের পাশেই না দাঁড়াতে পারি। চিত্রকর্মগুলো আমার চিন্তার খোরাক, প্রশান্তির জায়গা। বর্তমানে কাজ হারিয়ে যারা অসহায়, সেই দিনমজুরদের খাবার কেনার জন্য এসব ছবি নিলাম করছি।

ছবি নিলামে বিজয়ীদের ছবি যত্নে রাখার অনুরোধ করে এ নায়িকা বলেন, দয়া করে আমার শিল্পের যত্ন নেবেন। এগুলো আমার ভালোবাসার ধন। অসহায়দের সাহায্য করার স্বাস্তিদায়ক অনুভূতি দেবে এই শিল্প। আপনার ঘরকে সাজিয়ে তোলার পাশাপাশি এটি আপনাকে আমার কথাও স্মরণ করিয়ে দেবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved