মধ্য কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন মারা গেছেন। এতে পাঁচজন রাজনীতিবিদসহ বিমানটির চালকও মারা যান। বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে। নিহত পাঁচ রাজনীতিবিদই সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন। এক টুইটার বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, পদপ্রার্থী গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের ম্তৃ্যু নিশ্চিত করেছে। সূত্র: এনডিটিভি।
এদিকে বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য বিমানের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।