1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিবাহবিচ্ছেদের পর যে কারণে আর বিয়ে করেননি শ্রীলেখা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৮৫ Time View
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নানান গুণে পরিপূর্ণ এই অভিনেত্রী। তিনি সুন্দরী, সুদক্ষ অভিনেত্রী, চৌকস…আবার বিতর্কিতও। তবে তিনি নানা সময়ে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন। কয়েকবার প্রকাশ্যে নিজের মতামত জানিয়েও সমালোচিত হয়েছেন এই সুন্দরী অভিনেত্রী।

তবে এসব বিষয়কে খুব একটা পাত্তা দেন না তিনি। তিনি নিজের মতোই চলতে ভালোবাসেন। একাধিক বিতর্ক, সমালোচনার পরেও নিজের মতামত স্পট ভাবে জানাতেই ভালোবাসেন অভিনেত্রী।

যেমন এ বারও প্রাক্তন স্বামী, অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রকাশ্যেই। বহু বছর আগে শ্রীলেখার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। চারিদিকে হাজার গুণমুগ্ধের ভিড় থাকলেও আর কোনো সম্পর্কে বাধা পড়তে দেখা যায়নি শ্রীলেখাকে। কিন্তু কেন? ইচ্ছা করলেই তো আরো একটা বিয়ে করতে পারতেন। সে রাস্তায় পা দেননি তিনি।

নিজেই জানালেন সেই কারণ। গত ২০ নভেম্বর ছিল শ্রীলেখার বিয়ের তারিখ। ১৭ বছর আগে এই দিনটাতেই পরিচালক শিলাদিত্য সান্যালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। যদিও ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বিচ্ছেদ মানেই তিক্ততা নয়, সেটা আরো একবার দেখালেন শ্রী। প্রাক্তনের সঙ্গে এখনো সুসম্পর্ক রয়েছে তার।

তাই তো নিজেদের বিয়ের দু’টি ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, আজ হতেই পারত আমাদের ১৭তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার প্রাক্তন? তাই তো আর সেভাবে কাউকে মনে ধরল না। স্যাড ইমোজি কিংবা শুভ বিবাহবার্ষিকী লিখলে তখনই আনফ্রেন্ড করা হবে।

পোস্টটিতে অনেকে মজা নিয়েছেন, ব্যঙ্গও করেছেন…কেউ আবার শুভেচ্ছা জানিয়েছেন। এমন ভাবনার জন্য কেউ কেউ অভিনন্দনও জানিয়েছেন শ্রীলেখাকে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved