1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

বিজেপি উড়ে এসে জুড়ে বসেছে, মানুষ তাদের তাড়াবে: মমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৫ Time View
ছবি- সংগৃহীত।

শাহীন বাগ-জামিয়ায় গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতাদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একদল গুণ্ডা বলছে গোলি চালা দো, তাদের আগে বিজেপি নেতারাও বলছেন, গুলি চালাও। আসলে বিজেপি উড়ে এসে জুড়ে বসেছে। আপনাদের (বিজেপি) যেতে হবে, কারণ মানুষ তাড়াবে।

বুধবার কৃষ্ণনগরের জনসভায় এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, উনি তো যোগী নয়, আসলে ভোগী। তবে উনি ভোগ করুন। সেই সঙ্গে তিনি স্পষ্টতই দাবি করেন, জামিয়ায় ও শাহিনবাগের বাইরে গুলি চালানোর ঘটনা শান্তিপূর্ণ মানুষকে সন্ত্রস্ত করানোর জন্যই ঘটানো হচ্ছে।

কলকাতার পার্ক সার্কাসের মহিলা-শিশুদের আন্দোলনকে হুমকি দিয়ে বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা হাতে শুধু কাঁচের চুড়ি পড়ে বসে আছে, এটা ভাববেন না। ওরা রান্না করতেও জানে, আবার হাতে হাতা খুন্তি ধরতেও জানে।

কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে মমতা বলেন, কর নিয়ে বাজেটে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের সবকিছু বেচে দিচ্ছে ওরা। বিএসএনএল, এলআইসি, এয়ার ইন্ডিয়া কিছুই আর থাকবে না। মোদীকে কটাক্ষের সুরে তিনি বলেন, যিনি নিজেকে চৌকিদার বলে দাবি করেন, সে শুধুই ভোটের সময় মানুষের প্রতি যত্নশীল আর সারাবছর কোনও অসুবিধার খেয়াল রাখেন না। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved