1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বিজেএসসির সেকেন্ড ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেষ্ট ২০১৯ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৯১ Time View

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল -বিজেএসসির সেকেন্ড ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেষ্ট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১:৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা পারভিন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসেসিয়েশন এর সাবেক সভাপতি আবু আলম মো. শহিদ খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসের নগর সম্পাদক মধুসূদন মন্ডল, সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন।

প্রধান অতিথির বক্তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমসাময়িক বিষয় ‘গুজব প্রতিরোধ গণ্যমাধ্যমের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে এবারের ফেষ্ট ওনুষ্ঠিত হচ্ছে সাংবাদিকতার শিক্ষার্থীদের। এই সময়ে আমাদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গুজব। গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের আরো সচেতন ও দ্বায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। ফেস্টে সারাদেশের সাংবাদিকতার শিক্ষার্থীরা অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল টিএসসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved