1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিজিবি সদস্যদের তৎপর থাকার নির্দেশ - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজিবি সদস্যদের তৎপর থাকার নির্দেশ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা ও নাশকতা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। বুধবার (৩ জানুয়ারী) শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবির নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শনকালে সৈনিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান এদিন বাহিনীর ঢাকা সেক্টরের আওতাধীন নির্বাচনি এলাকা শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবির নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন করেন। ওই সময় তিনি দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা ও নাশকতা রোধে সদা তৎপর থাকতে হবে উল্লেখ করে বাহিনীর প্রধান বলেন, ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা রোধে বিজিবির প্রতিটি সদস্যকে সদা তৎপর থাকতেও নির্দেশ দেন তিনি।

এ সময় তার সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিজিবির ঢাকা সেক্টরের কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved