1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বিচ্ছেদ পথে হাঁটছেন সংগীতশিল্পী সুনিধি চৌহান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ১৩২ Time View

ভেঙে যাচ্ছে ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহানের সংসার। শোনা যাচ্ছে স্বামী হিতেশ সোনিকের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটাবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, তাদের মধ্যে বোঝাপড়া হচ্ছে না। বর্তমানে আলাদাই থাকছেন এই দম্পতি। সম্প্রতি তারা ছুটি কাটাতে গোয়াতে যান। সেখানে নানা ঝামেলা তৈরি হয় তাদের মধ্যে। সম্পর্কের এতটাই অবনতি ঘটেছে যে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন- সুনিধি চৌহান ও হিতেশের মধ্যে অনেকেদিন থেকেই সমস্যা চলছে, কিন্তু বিষয়টি বন্ধু ও অত্মীয়রা এখনো জানেন না। গোয়া ট্রিপের পর বিষয়টি আরো খারাপের দিকে গেছে।

যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়ে হিতেশ সোনিক বলেন, এটা সত্য নয়। অন্যদিকে সুনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ গায়িকা কেন মন্তব্য করতে চাইছেন না, প্রশ্ন করা হলে হিতেশ বলেন, সম্ভবত তার কাছে বিষয়টি খুব বিরক্তিকর মনে হয়েছে, কারণ সে এরকম ভাবছেই না। এজন্য হয়তো মন্তব্য করতে চায়নি।

উল্লেখ্য, ২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। এটি সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানের সঙ্গে সুনিধির বিয়ে হয়। তবে ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর হিতেশের সঙ্গে এ গায়িকার বন্ধুত্ব হয় এবং প্রায় দুই বছর প্রেম করার পর বিয়ে করেন সুনিধি-হিতেশ। ২০১৮ সালের ১ জানুয়ারি তাদের ছেলের জন্ম হয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved