1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বিক্ষোভে অংশ নেওয়া নিউ ইয়র্ক মেয়রের মেয়ে গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ৮০ Time View

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়ায় নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও’র মেয়েকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বিক্ষোভ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ সূত্র এই তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র ব্লাসিও’র মেয়ে চিয়ারা ডি ব্ল্যাসিও (২৫) শনিবার রাতে ম্যানহাটনে বিক্ষোভে অংশ নেন। সেখানে বিক্ষোভে শতাধিক বিক্ষোভকারী প্রতিবাদ জানাচ্ছিলেন। সেসময় পুলিশ তাদের সড়কে পাশে সরে যেতে বললেও তারা তা অগ্রাহ্য করে অবস্থান নেন।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, পুলিশের কাছে মেয়রের মেয়ে হিসেবে পরিচয় দেন নি চিয়ারা। তবে তিনি বাসার যে ঠিকানা দেন তাতে গভর্নর ম্যানশনের কথা উল্লেখ ছিল।

জানা যায়, ইতোমধ্যে গ্রেফতারের পর পুলিশ ছেড়ে দিয়েছে চিয়ারাকে।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে মিনিয়াপলিস পুলিশ বিভাগ।

এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরা ৪৪ বছর বয়সী দেরেককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের দমাতে অন্তত ৪০ টি শহরে জারি করা হয়েছে কারফিউ। তবে এসব অমান্য করে টানা ষষ্ঠ দিনের মত রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, লস এঞ্জেলসে সংঘর্ষ বেধেছে। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং মরিচ গুঁড়া ছুঁড়েছে। বিবিসি, সিএনএন, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved