1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিকেলের নাস্তায় মিনিটেই তৈরি চিলি পটেটো!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৭৮ Time View

ফ্রেঞ্চ ফ্রাই খেতে নিশ্চয়ই ভালোবাসেন। তবে এবার এই ফ্রেঞ্চ ফ্রাই একটু ভিন্নভাবে চেখে দেখুন। যা তৈরি করা যাবে মিনিটেই, আর ঝামেলাও নেই একদমই। খেতেও বেশ সুস্বাদু এই চিলি পটেটো।

দেরি না করে চলুন জেনে নেয়া যাক কীভাবে সহজেই তৈরি করবেন চিলি পটেটো-

উপকরণ: ২টি আলু ফ্রেঞ্চ ফ্রাই আকৃতিতে কাটা, পেঁয়াজ ২টি কুচি করা, ক্যাপসিকাম আধা কাপ লম্বা করে কাটা, চিলি সস ও সয়া সস ২ চা চামচ, পরিমাণ মতো টমেটো সস, লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে আলুগুলো ভেজে অন্য পাত্রে তুলে নিন। এবার পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিন। তারপর চিলি সস ও সয়া সস দিয়ে নাড়তে থাকুন। কয়েক মিনিট নেড়ে টমেটো সস ও লবণ দিন। এবার ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ১ মিনিট নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম পটেটো চিলি ফ্রাই। আপনি চাইলে এতে কাঁচা মরিচ কুচি দিতে পারেন। তাছাড়া সসের পরিমাণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved