1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোটগ্রহণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ১২২ Time View

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার (২৫ অক্টটোবর) সকাল ৯টার সময় শুরু হয়েছে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিএফডিসি’র দ্বিবার্ষিক এই নির্বাচনে ভোট দিতে অংশ নিচ্ছেন শিল্পী ভোটাররা।

এবারের বিএফডিসি নির্বাচনে ইলিয়াস কাঞ্চন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম নির্বাচনের শুরুতে ভোটদান করেন।

নির্বাচনে ৪৪৯ জন শিল্পী ভোটারের মাধ্যমে আগামী ২ বছর (২০১৯-২১) জন্য তাদের পছন্দের প্রার্থীকে তাদের নেতৃত্বের আসনে বসাবেন।

শিল্পী সমিতির এবারের নির্বাচন নানা কারণেই একটু আলাদা। ভোট গ্রহণের পূর্বে শিল্পীদের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি হয়েছে বেশ। এছাড়াও এইবার প্রথমবারের মতো নির্বাচনে কোন নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন। তিনি হলেন জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী। তবে মৌসুমী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

অপরদিকে সভাপতি পদে মিশা-জায়েদের পূর্ণ  প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান ও ইলিয়াস কোবরা।

জানা গেছে, ভোট গ্রহণ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বহুুুুসংখ্যক পুলিশ। শুধুমাত্র ভোটাররা এফডিসি গেটে তাদের পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করবেন। এছাড়াও সাংবাদিকদের জন্য দেয়া হয়েছে বিশেষ পরিচয়পত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved