1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বিএফডিসিতে পাঁচটি গরু কোরবানি দেবেন পরীমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৮০ Time View
ঢাকাইয়া চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’ খ্যাত অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত।

অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের জন্য বহুবার নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। গত কয়েক বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) কোরবানি দিয়ে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় বিএফডিসিতে এবার পাঁচটি গরু কোরবানি দেবেন এই নায়িকা।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, গত কয়েক বছর ধরে বিএফডিসিতে কোরবানি দিচ্ছি। করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দিবো। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেয়াটা অব্যাহত রাখতে পারি।

এর আগে গত বছর বিএফডিসিতে ৪টি গরু কোরবানি দেন পরীমনি। কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।

২০১৬ সালে থেকে বিএফডিসিতে কোরবানি শুরু করেন পরীমনি। প্রথম বছর একটি, পরের বছর দুইটি পর্যায়ক্রমে এবার পাঁচটি গরু কোরবানি দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved