1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।


এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইউনুছ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে তিনি বলেন, এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার। দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন প্রক্রিয়া চালু হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবেন। এতে আর ভেদাভেদ থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved