আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি ২৩৭ আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।
প্রাথমিক এই তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই।
তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ আসন দুটি খালি রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ জেলার ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ নাম ঘোষণা হয়নি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মো. খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নাম ঘোষণা করা হয়নি।