1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিএনপিকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বিএনপিকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।



শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক।



বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারে না, বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ, আপনাদের যে আত্মত্যাগ, আপনাদের বুকভরা কষ্ট আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায়। ইনশাআল্লাহ।



তারেক রহমান আরো বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved