বাহরাইনে ভার্সার্টাইলো গ্রূপের ওয়েলফেয়ার বেসড ই-কমার্স মোবাইল আ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৯ জানুয়ারি সন্ধায় বাহরাইনের রিজ কার্লটন আলগাজাল বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগী সংস্থা বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভার্সাটাইলো গ্রূপ তাদের ওয়েলফেয়ার বেস্ড ই-কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন এ সনময় উদ্বোধন করে।
ওয়েলফেয়ার বেস্ড ই-কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন (কুক হাবিবি, সুক বাহরাইন এবং মুশকিল আসান) এর স্বপ্নদ্রষ্ঠা এবং ভার্সাটাইলো গ্রূপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কামরুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরলস সেবার জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আজকের উদ্বোধনকৃত ৩টি মোবাইল অ্যাপ্লিকেশন বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের আরো সহায়তা করবে। তিনি বলেন, দূতাবাস বাহরাইনে বাংলাদেশিদের ভিসা খোলার জন্য কঠোর পরিশ্রম করছে এবং এখন থেকে প্রশিক্ষিত মানব সম্পদকে ভিসার জন্য উৎসাহিত করা হবে।
আরো পড়ুন : ইসরাইলের সঙ্গে বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ইরানের নিন্দা
বিশেষ অতিথির বক্তব্যে শেখ আহমেদ বিন মুবারক আল খলিফা বলেন, বাহরাইন সরকার সবসময় বাংলাদেশী শ্রমিকদের পাশে রয়েছে। ভার্সাটাইলো লন্ডন ডব্লিউ এল এল এর চেয়ারম্যান মহামান্য শেখ খলিফা সালমান মোহাম্মদ আল খলিফা অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের উন্নতির জন্য পাশে থাকার প্রতিশ্রতি দেন। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী মারুফ আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর প্রধান রবিউল ইসলাম, শ্রম কাউন্সিলর শেখ মোঃ তৌহিদুল ইসলাম, ভার্সাটাইলো লন্ডন ডব্লিউ এল এল এর সিওও আব্বাস আসুর হোসেইন, আব্দুল করিম হাসান আব্দুল্লা আবদুলেম, সাফকাত আনোয়ার , বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম. এ হাশেম, বাংলাভিশন প্রতিনিধি আব্দুল কাদের মজুমদার, এনটিভি প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, একুশে টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি নাজির আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন আহমেদ প্রমুখসহ আরো অনেকে ।
অনুষ্ঠানের সভাপতি ভার্সাটাইলো গ্রুপের মাননীয় চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন ওয়েলফেয়ার বেসড মোবাইল অ্যাপ্লিকেশন কুক হাবিবি ডট কম বাহরাইনে অবস্থানরত বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন করবে এবং যে সকল প্রবাসী বাংলাদেশী ফ্লাক্সি ভিসায় অবস্থান করছে তাদের সহজেই আরো অর্থ উপার্জনের ব্যবস্থা করবে মুশকিলআসান ডট কম।
অনুষ্ঠান শেষে ১লা জানুয়ারী অনুষ্ঠিতব্য কুক হাবিবি রান্না প্রতিযোগিতা -২০২১ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নিপা আক্তার কিবরিয়া, প্রথম রানার আপ কাদেরুন্নেসা ভুইয়া এবং দ্বিতীয় রানার আপ নাইমা ইসলাম রিপাকে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার বিচারক বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের সহধর্মিণী নাজমুন নাহার হাবিব, ভার্সেটাইলো গ্রূপ এর চেয়ারম্যান ড. কামরুল আহসানের সহধর্মিণী দিল আফরোজ।