1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বাস্তবতা মেনে নিচ্ছেন ব্রুজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৯৩ Time View

চলছে ফেডারেশন কাপ ফুটবল। দেশি-বিদেশি কোচরা ভীষণ ব্যস্ত। অধিকাংশ দলেই বিদেশি কোচ। এদের কেউ কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী। তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আগামীকাল (শুক্রবার)। এখন দলের প্রস্তুতির মাঝেই ঢাকাতেই সীমাবদ্ধতার মাঝে বড়দিন পালন করতে হবে কোচ অস্কার ব্রুজন-মারিও লেমসদের। দেশের বাইরে বড়দিন পালন করতে পারছেন না, তবে বাস্তবতা মেনে নিচ্ছেন তারা।

তিন মৌসুম ধরে বসুন্ধরা কিংসে কোচের দায়িত্ব পালন করে আসছেন অস্কার ব্রুজন। এর আগেও ঢাকাতে বড়দিন পালন করেছেন। আসছে বড়দিন সম্পর্কে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের জন্য বড় উৎসব বড়দিন। এই দিনে নিজের দেশে থাকতে পারলে ভালো হতো। পরিবার বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারলে হয়তো আনন্দ পেতাম। কিন্তু কী করার। ঢাকার বাসায় এখন যারা আছেন, তাদের নিয়েই ডিনার করবো।’

ব্রুজন বিভিন্ন সময়ে বিভিন্ন চার্চে গিয়ে সময় কাটান। এর আগে বড়দিনে গাজীপুরে গিয়েছিলেন। তবে এবার করোনাভাইরাসের সময় তা হচ্ছে না। ব্রুজন বললেন, ‘এবার আর বাইরে যাব না। বাসাতেই থাকবো। কাছের যারা আছে তারা আসবে। করোনার কারণে আর বাইরে যাব না।’

দলের কোচ ও ব্রাজিলিয়ান খেলোয়াড়দের জন্য অবশ্য ক্লাব থেকে কেক কাটাসহ উপহার দেওয়ার কথা বললেন টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু, ‘ক্লাব থেকে নানান আয়োজন থাকবে আগের মতোই। যেন যারা আছেন তারা ভালোভাবেই দিনটি পালন করতে পারে।’

বসুন্ধরার মতো আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসও ঢাকায় পরিবারের সঙ্গে বড়দিন পালন করবেন। লেমস বলেছেন, ‘এবার স্ত্রী ও সন্তান আমার সঙ্গে আছে। দিনটি আগের চেয়ে ভালোভাবেই পালন করতে পারবো। সন্ধ্যায় ডিনারে যাওয়ার ইচ্ছা আছে। তবে নিজের দেশে থাকতে পারলে ভালো হতো। তবে আমি এতে অভ্যস্ত হয়ে গেছি।’

ঢাকায় থাকা অন্যারাও নিজদের মতো উৎসবটি পালন করবেন।খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved