1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বাসের ধাক্কায় একই পরিবারের ৫জনসহ অটোরিক্সার ৭ যাত্রী নিহত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

বাসের ধাক্কায় একই পরিবারের ৫জনসহ অটোরিক্সার ৭ যাত্রী নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

বাসের ধাক্কায় একই পরিবারের ৫ সদস্যসহ ব্যাটারিচালিত অটোরিক্সার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের সদর উপজেলার লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের বাঘারপাড়ার যাদবপুর ও সদর উপজেলার সুলতানপুর গ্রামে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- অটোরিক্সা চালক সদর উপজেলার সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ দুই ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০) এবং অন্য দুইজন অজ্ঞাত।

খাইরুল ইসলাম নামে স্থানীয় মুদিদোকানি বলেন, যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী বাস একটি অটোরিক্সাকে চাপা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। বাস ও অটোরিক্সাটি পুলিশ জব্দ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved