জয়পুরহাট জেলার পাঁচবিবির বারোকান্দ্রী শুকুমার সিংহ বৌদ্ধ বিহারে বুধবার (২৬ মে) বিকেলে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহার চত্তরে বিহারের সভাপতি বাবুল সিংহের সভাপতিত্বে ও সম্পাদক কমল মিনজির পরিচালনায় ভক্তদের উদ্যোশে বিভিন্ন ধর্ম নির্দেশনা দেন ও পূজা পরিচালনা করেন ভান্তে সমানন্দ ভিক্ষু।
শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ পূজা, প্রসাদ বিতরণ, ধর্ম নির্দেশনা প্রদান ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়েছে।
উল্লেখ্য যে, এই দিনেই অহিংসা বাণী প্রচারক, শান্তির দিশারী মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনিবার্ণ লাভ করেন। বুদ্ধ জীবনের এই মহান এ তিনটি ঘটনাই মানব বিশ্বের ইতিহাসে বৌদ্ধ পূর্নিমা নামে অভিহিত।
এছাড়াও উপজেলার পীরপাল পদ্মবিণা বৌদ্ধ বিহারের বৌদ্ধ পূর্ণিমা পালিত হওয়ার খবর পাওয়া গেছে। পূর্জার প্রার্থনাতে তারা বিশ^কে করোনা মুক্ত করার জন্য প্রার্থনা করেন।