1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বাবা খুন করবেন ভেবে বাড়ি ছাড়েন অভিনেত্রী!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৭৩ Time View

পছন্দের পাত্রকে বিয়ে করতে চাননি বলে তার বাবা তাকে মেরে ফেলতে চান বলে অভিযোগ করেছেন হিন্দি ধারাবাহিকের এক অভিনেত্রী। শুধু তাই নয়, বাবার হাত থেকে বাঁচতে মাকে নিয়ে তিনি বাড়ি ছাড়া হয়েছেন।

একতা কপুরের জনপ্রিয় ধারবাহিক ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের অভিনেত্রী তৃপ্তি শঙ্খধর এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, তাঁর বাবা রামদা শঙ্খধর তাকে হত্যার চেষ্টা করেছেন।

১৯ বছরের তৃপ্তি জানান, ‘বাবা আমায় চুল ধরে মারতে থাকে। আমি ২৮ বছরের এক ছেলেকে বিয়ে করব না বলে বাবা শুধু আমার গায়ে হাত তোলে না, আমায় মেরেও ফেলতে চায়।”

বাবার ভয়ে মহারাষ্ট্রের বরেলির বাড়ি ছেড়ে মা’কে নিয়ে চলে আসেন তৃপ্তি। কারণ তৃপ্তির মতোই তার মা-ও বাবার কাছে সুরক্ষিত নন। তৃপ্তি প্রচণ্ড আতঙ্কিত হয়ে একের পর এক ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতে থাকেন।

আর এক ভিডিওয় তিনি বলেন, আমি আর আমার মা নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি। এখানে কারও কিছু বলার নেই। আমার বাবা পুলিশে গিয়ে বলতে পারেন আমাদের কিডন্যাপ করা হয়েছে। বাবা এই বলে আসলে পুলিশের সাহায্যে আমাদের বাড়ি ফিরিয়ে মেরে ফেলতে পারেন!

তৃপ্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে মুম্বাই পুলিশসহ তার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চেয়েছেন। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved