‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাইয়ের চরিত্রে অভিনয় আলোচনায় আসেন অভিনেতা চাষী আলম। এই চরিত্র তাকে নিয়ে গেছে অন্যরকম জনপ্রিয়তায়। কিন্তু এই কারণে এ অভিনেতাকে এখন আর কেউ নিজের নামে চেনেন না। সবার কাছে এখন হাবু ভাই নামেই পরিচিত তিনি।
এ বিষয়ে এই অভিনেতা বলেন, বাপ-মা একটা নাম দিয়েছেন। কিন্তু সেই নামে এখন আর কেউ ডাকে না। রাস্তা ঘাটে সবাই এখন হাবু ভাই নামেই ডাকে। শুটিং সেটেও অনেকে এই নামে ডাকে।
বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত চাষী আলম। এ পর্যন্ত ঈদের জন্য ১০টির মতো নাটকে কাজ করেছেন এই অভিনেতা। এর মধ্যে রয়েছে ব্যাচেলর পয়েন্টের নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘মাস্ক’, ইমরাউল রাফাতের ‘থ্রি নট থ্রি’ ও আলোক হাসানের ‘ইয়ে করে বিয়ে’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।