1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বাতিল টিস্যু রোল দিয়েই সাজিয়ে নিন ঘর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১০৬ Time View

আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসের প্যাকেট বা বোতল জমা হয়ে যায়। বেশিরভাগ সময় এসব খালি বোতল বা প্যাকেট ফেলে দেই। 

তবে এসব বাতিল জিনিস ফেলে না দিয়ে ডিআইওয়াই করতে পারেন। এগুলো ঘরের শোভা বাড়াবে হাজারগুণ। এছাড়াও নিজের হাতে তৈরি এসব শোপিসের মর্মই আলাদা।

তবে শিখে নিন তেমনি বাতিল হওয়া জিনিস দিয়ে তৈরি করা যায় এমন কিছু। ফেলনা টিস্যু রোল দিয়েই করে নিন ঘর সাজানোর একটি ডিআইওয়াই। রংধনুর সবকটি রঙের আলো দিয়ে ঘরকে সাজান রঙিন আলোয়।

তৈরির উপায়

তৈরির উপায়

এজন্য যা যা লাগবে জেনে নিন: টিস্যু রোল ইচ্ছা মতো, আইকা/গ্লু স্টিক জাতীয় আঠা, বিভিন্ন রঙের পাতলা কাগজ, মরিচ বাতি, হোল পাঞ্চ মেশিন, চিকন তার, কাঁচি, এন্টিকাটার।

যেভাবে বানাবেন: প্রথমেই টিস্যু রোলগুলো হোল পাঞ্চ মেশিন দিয়ে ইচ্ছে মতো ছিদ্র করে নিন। আপনার পছন্দ মতো টিস্যু রোল কেটে দুই ভাগে ভাগ করে নিতে পারেন। এবার রোলের ভেতরে আঠা দিয়ে পাতলা কাগজ লাগিয়ে দিন। আঠা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

টিস্যু রোলের দুই দিকে ছিদ্র করুন। আবার চিকন তার দিয়ে মরিচ বাতিকে ভালোভাবে টিস্যু রোলের মধ্যে লাগিয়ে দিন। খেয়াল রাখবেন তারের কোনো অংশ যেন বাইরে বেরিয়ে না থাকে। এবার আপনার পছন্দমত জায়গায় বাতিগুলো ঝুলিয়ে দিন। বিছানার পাশের দেয়ালে ঝুলাতে পারেন। আবার ছবির ফ্রেমের সঙ্গে লাগিয়েও ঝুলিয়ে দিতে পারেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved