1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বাঘার পদ্মা চরের ফসল ক্ষেতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৭৩ Time View

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরের একটি ফসল ক্ষেত থেকে জাকির হোসেন (২১) নামে এক দৃষ্টি প্রতিবন্ধি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯ টায় মোবাইল ফোনে খবর পেয়ে চর কালিদাসখালী থেকে লাশ উদ্ধার করা হয়। জাকির হোসেন কালিদাসখালী এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে।

আবদুল খালেক মোল্লা জানান, তার ছেলে জাকির হোসেন শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ি থেকে পাশের কালিদাসখালী বাজারে ওষুধ আনতে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। তবে সকালে কালিদাসখালী এলাকার একটি মোটর ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম জানান, জাকিরকে শুক্রবার রাত থেকে খুঁজছে তার পরিবার। অবশেষে শনিবার সকাল ৮ টার দিকে সবজি চাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মটর ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে এলাকার মানুষের সাথে তিনিও ঘটনা স্থলে যান এবং জাকিরের লাশ চিনতে পারেন। পরে মোবাইল ফোনে বাঘা থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সকাল ৯ টায় লাশ উদ্ধার করি। সকালে এ রিপোর্ট লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল।

ওসি আরও জানান, এখন পর্যন্ত হত্যার মুল কারণ খুজে পাওয়া যায়নি। তবে অনেকেই ধারনা করছেন, পুর্ব শত্রুতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved