নতুন বছরে সুখবর দিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদ। বাগদান সেরে ফেলেছেন তিনি। কনের নাম ফাতেমা তুজ জোহরা। তিনি বিইউপিতে শেষ বর্ষে অধ্যয়নরত। অন্যদিকে সৌমিক বর্তমানে ‘এডিএ’তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
গত শনিবার রাজধানীর চারুকলার পাশের এক খোলা মাঠে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
সৌমিক জানান, প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন তারা। তবে বাগদান সারলেও চলতি বছরের ডিসেম্বরে বিয়ে হবে বলে জানান সৌমিক।
বাগদানের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যসহ সেখানে আরও উপস্থিত ছিলেন- সৌভিক আহমেদ, সালমান মুক্তাদির, তামিম মৃধা প্রমুখ।
প্রসঙ্গত, ইউটিউবার হিসেবে পরিচিতি পেলেও সৌমিককে দেখা গিয়েছে নাটক ও বিজ্ঞাপনে। চাকুরিতে জয়েন করার পর অভিনয়টা কমিয়ে দেন তিনি। তবে ‘গান ফ্রেন্ডস’ এর ভিডিওতে প্রায়ই হাজির হন এ অভিনেতা। খবর যুগান্তর।