1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বাগদাদির মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ বাশারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৯৫ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উগ্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে বাগদাদিকে হত্যার খবর নিশ্চিত করেছিলেন। খবর রাশিয়া টুডের।

কিন্তু প্রেসিডেন্ট আসাদ বলছেন, আল বাগদাদি হয়তো কোথাও লুকিয়ে আছেন। রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট আল বাগদাদিকে হত্যার খবর প্রচারকে ‘ফাঁদ’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, মার্কিন নীতির সঙ্গে হলিউডের সিনেমার কোনো পার্থক্য নেই। পুরো বিষয়টিই কল্পনার জগতের মতো। এমনকি এর মধ্যে বিজ্ঞানের লেশমাত্র নেই; পুরোটাই অলীক কল্পনা।

প্রেসিডেন্ট আসাদ ধারণা করে বলেন, আইএসপ্রধানকে অপহরণ করা হয়েছে বা কোথাও লুকিয়ে আছেন বা অপারেশন করে তার মুখায়ব পরিবর্তন করে ফেলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ঘোষণা করেন যে, উত্তর সিরিয়ায় আইএস নেতা আল বাগদাদিকে হত্যা করা হয়েছে। আল বাগদাদির মৃতদেহের কোনো ছবি যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি; বরং বলেছে- তার দেহ সাগরে নিক্ষেপ করা হয়েছে।

আল বাগদাদির মৃত্যু সম্পর্কে তাৎক্ষণিকভাবে সংশয় প্রকাশ করেছিল রাশিয়া। মস্কো বলেছিল, যুক্তরাষ্ট্র নিজেই এই জঙ্গি নেতার মৃত্যু সম্পর্কে যেসব তথ্য দিয়েছে তা পরস্পরবিরোধী।

তুরস্ক অবশ্য দাবি করেছে, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে গোয়েন্দা সহযোগিতার ভিত্তিতে আল বাগদাদিকে হত্যা করা হয়েছে।

সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের তীব্র সমালোচনা করে তুরস্ককে সিরিয়ার শত্রু হিসেবে অভিহিত করেন।

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনা উপস্থিতির কথা উল্লেখ করে বাশার বলেন, সিরিয়ার অভ্যন্তরে সেনা পাঠিয়ে তুরস্ক নিজেই নিজেকে সিরিয়ার শত্রুতে পরিণত করেছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved