বরিশাল জেলার বাকেরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নাইম খান (১৯) নামে এক কলেজছাত্র ডুবে মারা গেছে।
শুক্রবার (২৮মে) দুপুরে উপজেলার গারুরিয়া ইউনিয়নের গাভীখোলা গ্রামে পুকুরে গোসল করতে নেমে মারা যায় সে। নিহত নাইম বাকেরগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মোশারফ হোসেন খানের ছেলে।
আরো পড়ুন: বরিশালে ৭ম শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ
গণমাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয়রা জানান, নাইম বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। পরবর্তীতে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।##