1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বাইডেনের ডিজিটাল টিমে কাশ্মীরি কন্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৭৩ Time View
আয়েশা শাহ। ছবি: সংগৃহীত

জো বাইডেন হোয়াইট হাউজের ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেখানে জায়গা পেয়েছেন কাশ্মীরি বংশোদ্ভূত এক নারী আশেয়া শাহ। এর আগে তিনি স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আয়েশা বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায়। তবে তার পূর্বপুরুষ কাশ্মীরের। খবর ডয়চেভেলের

দীর্ঘদিন ধরেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন আয়েশা। এখনো স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে কাজ করেন তিনি। তবে নির্বাচন পর্বে তিনি বাইডেন-হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সূত্র জানায়, কমলা হ্যারিসের অত্যন্ত ঘনিষ্ঠ আয়েশা। সোমবার বাইডেন হোয়াইট হাউজে তার ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন, সেখানে আয়েশাকে দেওয়া হয়েছে পার্টনারশিপস ম্যানেজারের কাজ।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন কমলা হ্যারিস। বাইডেনের প্রশাসন কাশ্মীর নিয়ে বিশেষ কোনো নীতি নিতে পারেন বলেও কোনো কোনো কূটনীতিক মনে করছেন। কারণ, হ্যারিস বিষয়টিকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিয়ে দেখছেন। সেই পরিস্থিতিতে ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে একজন কাশ্মীরি বংশোদ্ভূতকে রাখা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। আয়েশার কাজের সঙ্গে অবশ্য কাশ্মীরের কোনো সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আয়েশা কখনো সরবও হননি। ফলে বিষয়টি নেহাতই কাকতালীয় বলেও কোনো কোনো মহলের দাবি।

আয়েশা ছাড়াও বাইডেনের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে নানা বর্ণ এবং নানা দেশের বংশোদ্ভূতরা রয়েছেন। টিম ঘোষণার সময়েই বাইডেনের অফিস জানিয়েছে, সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে এই দলে থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved