1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বাইডেনের কথিত সেই উপদেষ্টা ডিবি হেফাজতে - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বাইডেনের কথিত সেই উপদেষ্টা ডিবি হেফাজতে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত সেই উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা জানান, রোববার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কথিত উপদেষ্টা আরেফীকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মধ্যে বাংলাদেশে আসেন। সূত্র: যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved