রাশিয়া নিজেদের বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন দিয়েছে। সেই তালিকায় বাংলাদেশসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাম রয়েছে। রুশ কর্তৃপক্ষ বলছে, তাদের সরকার তালিকায় থাকা দেশগুলোকে রাশিয়ান মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেবে। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছে।
তালিকায় থাকা দেশগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।