1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দলের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০ Time View

রাজধানীর পল্টনস্হ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক, বাংলাদেশ গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ফরিদ হাসান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে  ফুটবল ক্রিকেটের পরেই টেবিল টেনিস দেশের জনপ্রিয় খেলা উল্লেখ করে বক্তারা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে টেবিল টেনিস একটি উজ্জ্বল সম্ভাবনাময় খেলা। খেলাটির জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নেহাৎ কম নয়। তবে খেলাটিকে সামনের দিকে আরো এগিয়ে নিতে দরকার নিবিড় পরিচর্যা আর পৃষ্ঠপোষকতা।’

বক্তারা উল্লেখ করেন, টেবিল টেনিসকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, আমাদের সীমাবদ্ধতা ও চ্যালেন্জ অনেক। তবুও আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ২৫ তম এশিয়ান চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল অংশগ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved