বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন! আজ পহেলা অক্টোবর ২০১৯ বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে সম্পন্ন হল।প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহরে কেক কেটে ও মিস্টি মুখ করিয়ে স্বাগত জানানো হয় ১ম জন্মদিবস কে। দুপুরে রাজধানীর একটি বিদ্যালয়ে আলোচনা সভা,উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন থেকে তেলওয়াত,গজল, গান,কবিতা আবৃত্তি ও পরিশেষে শতাধিক শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন এর সম্মানীত উপদেষ্টা ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর বলেন, আপনাদের জীবনের লক্ষ্য ঠিক করতে হবে, বড় স্বপ্ন দেখতে শিখতে হবে,কে কোন পরিবারের থেকে এসেছেন সেটা বড় কথা নয় বরং মানুষের মতন মানুষ হলেন কিনা সেটাই মূখ্য।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি হাবিবুর রহমান মুন্না,সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ্ প্রিয়,সিনিয়র যুগ্ম সম্পাদক ফাতেমাতুজ্জোহরা মনি,অর্থ বিষয়ক সম্পাদক সম্পাদক আশফাক এলাহী,উপ দপ্তর সম্পাদক ইমরান ব্যাপারী,উপ নারী বিষয়ক সম্পাদক সানজিদা শিখা।অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহিনী পাইক,তানভীর নবী রাফি,রাশেদুজ্জামান রকি,প্রকাশ হাওলাদার,লিপু হাসান।