যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে নিজেদের মানবিক ও সামাজিক সহযোগীতা অব্যহত রেখেছে নিউইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের সহযোগী প্রতিষ্ঠান বারী চ্যারিটি ফাউন্ডেশন। এই বছর বাংলাদেশের রংপুর ও চাঁদপুরসহ একাধিক জেলায় মানবিক কাজের পর এবার রাজধানী ঢাকায় পিছিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল ও চেয়ারম্যান হাসিনা বারী মুনমুনের প্রতিষ্ঠিত বারী চ্যারিটি ফাউন্ডেশন।
সামাজিক সংগঠন ছায়াপথ বাংলাদেশের মাধ্যমে ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এবার স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বারী চ্যারিটি ফাউন্ডেশন। রাজধানীতে ছায়াতলের কার্যালয়ে এই শিক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এই সময় ছায়াতলের দায়িত্বশীল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

স্কুল সামগ্রী পেয়ে শিশুরা ছিলো উচ্ছ্বসিত। বারী চ্যারিটি ফাউন্ডেশন ও বারী পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিক্ষা সামগ্রী প্রাপ্ত শিশুরা।

এর আগে রংপুরসহ বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা নির্মান, দরিদ্র মানুষকে সহযোগীতাসহ নানা মানবিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে নিউইয়র্কে জনপ্রিয় প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের স্বত্বাধিকারী বারী পরিবার। সামনের দিনগুলোতে এই ধরনের কাজ অব্যহত রাখবে বলে জানান তারা।