1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশে ভিক্ষা করতে এসে ভারতীয় নাগরিক ধরা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১০৭ Time View
শ্রী সিতারাম লাল চন্দ্র

শ্রী সিতারাম লাল চন্দ্র (৫০) নামের এক ভারতীয় নাগরিক অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে নদী সাঁতরে সিলেটে এসে ধরা পড়েন।



তিনি ভারতের ছত্রিশ প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রী শ্যামলাল চন্দ্র দাসের ছেলে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ সুরমা থানার এএসআই আমিনুর রহমান তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।



শনিবার (২৭ নভেম্বর) ভারতীয় নাগরিক সিতারামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।



দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার রোববার (২৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক সিতারাম লাল চন্দ্র ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান ৫৩ দিন। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় একমাস পূর্বে নদী সাঁতরে অবৈধভাবে সিলেটে এসে পৌঁছান। সিলেটে আসার পর রেলওয়ে স্টেশনসহ বিভিন্নস্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন।



বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে সিতারাম। তার কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে কন্ট্রোল অব অ্যান্টি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।



এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved