1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

‘বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৯৬ Time View
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি সংগৃহীত।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না। নির্বাচনই হবে সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি।

তিনি বলেন, বিএনপিসহ কয়েকটি দল আওয়ামী লীগ এবং দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তথ্যমন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০ সালের প্রথম দিন বুধবার গত এক বছরে মন্ত্রণালয়ের অর্জন এবং এর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

বিএনপি নেতা সেলিমা রহমানের একটি বক্তব্যের জবাবে হাছান বলেন, দেশবাসী ও আমরা বিগত ১১ বছর ধরে সরকার উৎখাতের এ ধরনের হুমকি শুনে আসছি। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি যদি দেশের মানুষের সমর্থন না থাকে তবে, দলটি ক্ষমতা ছেড়ে যাবে। যদিও তারা বিশ্বাস করে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের দলকে সমর্থন না জানায়, তাহলে স্বাভাবিক ভাবেই আমরা সরকারে থাকবো না। এছাড়া অন্য কোনো পথ তো নেই।

হাছান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে অতীতের মতো আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না এবং সরকারকে বিদায় দেওয়ার একটিই পথ-সেটি হচ্ছে নির্বাচন।

বিরোধী দলকে স্পেস দেওয়া প্রসঙ্গে ড. হাছান বলেন, বাংলাদেশে আমরা বহুদলীয় গণতান্ত্রিক সমাজেই বসবাস করি। এখানে বিরোধী দল সব সময় আইনগত ভাবেই তাদের মত প্রকাশ, প্রতিবাদ করে আসছে।সাংবিধানিকভাবে যে অধিকার, সেই অধিকার সবসময় প্রয়োগ করছে। এখানে কাউকে অধিকার দেওয়ার বিষয় নেই।

তথ্যমন্ত্রী আরও বলেন, মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। সুতরাং এখানে বিরোধী দল সব সময়ই সংসদে, সংসদের বাইরে তাদের মত প্রকাশ করছে। সুতরাং অধিকার দেওয়া না দেওয়ার প্রশ্ন অবান্তর। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved