1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশসহ ৫ দেশের জন্য ওমরা পালনে নতুন নিয়ম

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৯২ Time View

বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য ওমরা পালনের ক্ষেত্রে নতুন নিময় চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া। এ দেশগুলোর নাগরিকদের জন্য নতুন এ নিয়ম চালু করা হয়েছে। সূত্র- সৌদি গেজেট, গলফ নিউজ। নতুন নিয়মানুযায়ী, অনলাইনে ওমরা ভিসা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করার কথা বলা হয়েছে।

ওমরা পালন করা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদী মন্ত্রণালয় থেকে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে তারা আসছেন, সেসব বন্দরে ওমরা পালনকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ওমরা পালনকারীদের ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি গেজেটে বলা হয়েছে, ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ওমরা ভিসার জন্য আঙুলের ছাপও দিতে পারবেন তারা। এর জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে। এর পর পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। শেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved