1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৯৪ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে পাহাড়ে নিজের বাগান থেকে লেবু আনতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম নুর আয়েশা (৬২)। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।

জলদী অভয়ারণ্য বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সকালে পাহাড়ে নিজের বাগান থেকে লেবু আনতে যাওয়ার পথে লোকালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণের শিকার হন নুর আয়েশা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরও পড়ুন- স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী। তিনি নিহত নুর আয়েশার দাফন কাজ সম্পন্ন করার জন্য তার পরিবারকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেন।

পরবর্তীতে নিহতের পরিবারকে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন ইউএনও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved