1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বলিউডে করোনা আতঙ্ক, বাতিল বেশ কিছু অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৮১ Time View

করোনা ভাইরাসের আতঙ্ক সারা দুনিয়া জুড়ে। ভারতেও ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। হিসেব বলছে ইতোমধ্যেই ভারতের ২৮ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনা ভাইরাস। এ রোগেরপ্রভাবে পড়েছে মুম্বাইয়ের টিনসেল টাউনেও।

করোনা আতঙ্কে দীপিকা পাডুকোন তার প্যারিস সফর বাতিল করেছেন। দীপিকার মুখপাত্র বলছেন, প্যারিস ফ্যাশন উইক চলছে। তাই ফ্রান্সের লুই ভুটোর শোয়ে অংশ নেয়ার কথা ছিল দীপিকার। কিন্তু ফ্রান্সে করোনা ভাইরাস ছড়াচ্ছে এই খবর সামনে আসতেই দীপিকা প্যারিস সফর বাতিল করেছেন।

বেশ কিছুদিন ধরেই বি-টাউনে বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের খবর নিয়ে আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছিল থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিং হবে বরুণ ও নাতাশার। কিন্তু করোনা ভাইরাসের জন্য সেই পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হয়েছে। ২০২০ সালের মে-মাসে বিয়ে হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু করোনা ভাইরাসের কোপে বিয়ের তারিখ পিছিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

করোনা ভাইরাসের জন্য তার ভক্তদের বেশ কিছুদিন ধরে সচেতন করছেন সানি লিওন। প্রায়ই তাকে মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে। সম্প্রতি এই করোনার ভয়েই এক ভক্তের সঙ্গে সেলফি তুলতেও না করে দেন তিনি। সানি বলছেন, আমার তিন সন্তান, স্বামী, আমার বাড়ির লোকজন, আর রোজ যাদের সঙ্গে দেখা হয় তাদের নিরাপত্তার কথা আমায় মাথায় রাখতে হয়। সেই জন্য যদি কেউ আমার উপরে রেগে যায়, তা হলে তারও নিজেকে নিরাপদে রাখা উচিত। আমি আগে আমার কথা, আমার পরিবারের কথা, আমার সন্তানদের কথা ভাবি। মাস্ক পরার জন্য রেগে গেলে কিছু করার নেই। তিনি কোথা থেকে আসছেন তা তো জানি না। তিনি আমার উপরে আক্ষরিক অর্থে ঝাঁপিয়ে পড়েছিল।

প্রসঙ্গত, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ হাজার ১১৯ জন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved