1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বলিউডে আবারো নক্ষত্রপতন, মারা গেলেন বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১২০ Time View

বলিউডে নক্ষত্রপতনের ধারাবাহিকতা থামছেই না। ওয়াজিদ খানের প্রয়াণের শোক না কাটতেই এবার না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। 

বুধবার রাতে মারা যান তিনি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন আনোয়ার সাগর। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আশি ও নব্বই দশকে হিন্দি গানের শ্রোতাদের অনেক হিট গান উপহার দিয়েছেন আনোয়ার সাগর। ডেভিড ধাওয়ানের ‘ইয়ারানা’, জ্যাকি শ্রফ অভিনীত ‘স্বপ্নে সাজন কে’, অক্ষয় কুমারের ‘খিলাড়ি’ এবং ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ও অজয় দেবগন অভিনীত ‘বিজয়পথ’ সিনেমার হিট গানগুলো তারই লেখা।

ক্যারিয়ারে অনেক গান রচনা করেছেন আনোয়ার সাগর। তবে অক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়ি’ সিনেমার ‘ওয়াদা রাহা সনম’ গানটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। বরেণ্য এ গীতিকারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved