বলিউডে অভিনয়ের স্বপ্ন নিয়ে ভারতে এসেছিলেন সার্বিয়ার মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। বেশ কয়েকটি সিনেমায় অতিথি চরিত্রে কাজ করলেও এখনো সুযোগ পাননি মূল চরিত্রে।
২০১২ সালে ভারতে আসেন নাতাশা। কয়েকটি পণ্যের মডেলিংয়ের পর ২০১৪ সালে প্রকাশ ঝা পরিচালিত ‘সত্যাগ্রহ’ সিনেমায় অতিথি চরিত্রে কাজের সুযোগ মেলে তাঁর।
প্রায় এক দশকের ক্যারিয়ারে মডেলিংয়েই পরিচিতি পেয়েছেন তিনি, আটটির মতো সিনেমায় অতিথি চরিত্রে পাওয়া গেছে তাঁকে। পাশাপাশি কাজ করেছেন একটি ওয়েব সিরিজ ও দুটি মিউজিক ভিডিওতে। বিগ বসেও অংশ নেন নাতাশা।

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নাতাশা। প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপলাভ করে। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে।