1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বর্ষায় পাতে থাকুক মজাদার চিংড়ি খিচুড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৫৩ Time View

বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কি জমে? সঙ্গে আঁচার আর ইলিশ, চিংড়ি কিংবা গরুর মাংস ভুনা। বৃষ্টি দেখলেই মনে পড়ে যায় খিচুড়ির কথা। আর এই বৃষ্টিমুখর দিনে খাবার টেবিলে একটু ভিন্নতা আনতে করা যেতে পারে বৃষ্টি বিলাস। এবারের বর্ষা ঘরে থেকেই প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে উপভোগ করুন। আর পাতে রাখুন মজাদার চিংড়ি খিচুড়ি। চলুন তবে জেনে নেয়া যাক মজাদার চিংড়ি খিচুড়ির রেসিপিটি-

উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, বাগদা চিংড়ি ৭৫০ গ্রাম, ভাজা মুগডাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৫ থেকে ৬টি, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল পৌনে এক কাপ, ঘি, ৩ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৩ থেকে ৪টি।

প্রণালী: প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। রসুন বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিন। হাঁড়িতে তেল গরম করে মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন কুচি, হলুদ, লবণ, শুকনা মরিচ, জিরা বাটা দিয়ে কষিয়ে তাতে চাল, ডাল দিয়ে ভালোভাবে কষাতে হবে।

ভাজা হয়ে গেলে চাল ডালের দ্বিগুণ গরম পানি দিয়ে নেড়ে দিন। চাল ফুলে উঠলে চিংড়ি ভুনা দিয়ে নেড়ে আঁচ কমিয়ে তাতে ঘি ও কাঁচা মরিচ ফালি দিন। ২০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি খিচুড়ি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved