বর্তমানে কিডনির সমস্যা সাধারণ এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, পানি কম খাওয়া, দুশ্চিন্তা, ঘুম কম হওয়া ছাড়াও বিভিন্ন কারণে কিডনির সমস্যা দেখা দেয়। তবে অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় কিডনির সংক্রমণ বেশি হয়।
শরীরের দূষিত তরল বের করে শরীরকে পরিশুদ্ধ করে কিডনি। দেহের সার্বিক সুস্থতার জন্য কিডনি সুস্থ রাখা খুবই প্রয়োজন। বৃষ্টির এই সময়টাতে ম্যালেরিয়া, লেপটোসপিরোসিস, ডেঙ্গু, টাইফয়েড, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই-এর মতো সংক্রমক রোগের প্রকোপ বেড়ে যায়।
এতে কিডনির উপর বেশ প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন এসব ভাইরাসের কারণে কিডনি ফুলে যেতে পারে। ফলে কিডনি ফেলইয়োর হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই কিছু বিষয় খেয়াল রাখুন। জেনে নিন নিয়মগুলো-
> আপনার বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখুন। যে সমস্ত জায়গা ঘনঘন ব্যবহার করতে হচ্ছে, বারবার পরিষ্কার করুন।
> বর্ষাকালে পানি থেকে সংক্রমণ সবচেয়ে বেশি হয়। তাই সরাসরি ট্যাবের পানি পান করা যাবে না। ফুটিয়ে বা ফিল্টার করে পানি পান করুন।
> ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। রান্না করা খাবার খান। কিডনি ভালো রাখতে বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াই সেরা উপায়।
> খাবার খাওয়ার আগে এবং পরে ভালো করে হাত ধুয়ে নিন। হাত থেকেই ইনফেকশন সবচেয়ে বেশি ছড়ায়।
> বৈদ্যুতিক গ্যাজেট থেকেও খুব বেশি সংক্রমণ হয়। তাই বর্ষার এই সময় নিয়মিত গ্যাজেট পরিষ্কার করুন।
> দীর্ঘসময় কেটে রাখা ফল খাওয়ার অভ্যাস বর্জন করুন। ফল কাটার সঙ্গে সঙ্গেই খেয়ে নিন। আর এই সময়ে ফলের খোসা ছাড়িয়ে খাবেন।
> বর্ষাকালে বৃষ্টিতে ভেজার লোভ সামলানো খুব কঠিন। তবে অবশ্যই বৃষ্টিতে ভেজার সঙ্গে সঙ্গে রেগুলার পানি দিয়ে গোসল করে নিন।
> এই সময় শরীরের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে হবে। শরীরের গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কিডনির ক্ষতি হতে পারে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।