1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বর্ষায় কাপড় শুকানোর সহজ পদ্ধতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৩৪ Time View

এসেছে বর্ষাকাল। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর এই মৌসুমেই রোগ-ব্যাধি বাড়তে থাকে। একে তো করোনার প্রাদুর্ভাব রয়েছে, তার উরে বর্ষাকাল। এই সময় ঠিকভাবে কাপড় ধোয়া ও শুকানোর অভাবে করোনা সংক্রমণ বাড়তে পারে। 

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ছাপা এক গবেষণায় বলা হয়েছে, কাপড়ে করোনাভাইরাস অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে। তাই এই সময়ের মধ্যেই ব্যবহৃত পোশাক ধুয়ে শুকিয়ে না নিলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

এছাড়াও বর্ষাকালে ভেজা কাপড়ে ফাঙ্গাসের দেখা মেলে। যা কাপড়ের ক্ষতি করে। জামা-কাপড় বর্ষাকালে সম্পূর্ণভাবে না শুকোলে ফাঙ্গাস ধরবেই। হালকা ভেজা থাকলেও তিলা পড়তে দেখা যায় কাপড়ের মধ্যে।

বৃষ্টিতে বাইরে থেকে ভিজে এসে ভেজা পোশাক ভালোভাবে না ধুলে তাতে তিলা পরার সুযোগ খুব বেশি থাকে। বর্ষাকালে ফাঙ্গাস ছাড়া কাপড় জামা কাটার পোকার উপদ্রব ও বাড়ে, তাই এদের থেকেও সাবধান।

এই সময় কাপড় ধোয়া ও শুকানোর জন্য মেনে চলুন কয়েকটি উপায়-

> এই সময় সুতি পোশাক পরার চেষ্টা করুন। সুতি পোশাকে আর্দ্রতা শোষণকারী আঁশ বা সুতো থাকে। করোনাভাইরাস বেঁচে থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন পড়ে। অন্যথায়, এটি দ্রুত শুকিয়ে ও মরে যায়।

> বাইরে থেকে এসে দ্রুত কাপড় ধুয়ে শুকিয়ে নেয়ার ব্যবস্থা করুন।

> ভেজা কাপড় দড়িতে শুকাতে দেয়ার বদলে হ্যাঙ্গারের সাহায্যেও শুকাতে পারে। হ্যাঙ্গারে কাপড় তুলনামূলক দ্রুত শুকায় কারণ এতে বাতাস চলাচল সহজ হয়।

> কাপড় ধোয়ার পর বাথরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখলে পানি ঝরে যাবে। এতে কাপড় দ্রুত শুকাবে।

> ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখলে কাপড়ের বাড়তি পানি তোয়ালে শোষণ করবে। এরপর কাপড়টি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে অল্প সময়ের মাঝেই শুকিয়ে যাবে।

> ভেজা কাপড় ভালোভাবে না শুকালে বাজে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ থেকে বাঁচতে ঘরের এক কোনায় ধূপ জ্বালিয়ে সেই ঘরে কাপড় শুকাতে দিন।

> ঘরে ফ্যান চালানো থাকলেও কাপড় দ্রুত শুকায় না। কারণ ঘরের মাত্রাতিরিক্ত আর্দ্রতা। এজন্য একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোণায় রেখে দিন। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।

> অনেকেই আয়রন দিয়ে ভেজা কাপড় শুকিয়ে থাকেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে কাপড় যেন খুব বেশি ভেজা না থাকে। হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার করা যেতে পারে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved