প্রবাসে কমিউনিটির মানুষের অধিকাংশ সময় পার হয় ব্যাস্ত কাজের শিডিউলের মাঝে। একঘেয়েমি কাজের মাঝে কিছুটা আনন্দের পরশ বুলিয়ে দেয় কমিউনিটির কিছু বিনোদনমুলক আয়োজন। এমনই একটি আয়োজন ফাগুন উৎসব।
জ্যামাইকার একটি পার্টি হলে এই উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন পন্যের স্টল, খাবার আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো এই আয়োজনে। সব কিছু মিলিয়ে উৎসব প্রাঙ্গনে এক দারুন আনন্দের উপলক্ষ্য তৈরী হয়।

এই উৎসবের প্রধান স্পন্সর ছিলো আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল এডাল্ট ডে কেয়ার।
বাংলা সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রের মাটিতে তুলে ধরতেই এই উৎসবের পাশে থাকছে আশা হোম কেয়ার। উৎসব নিয়ে এমন ভালো লাগার কথাই ধ্বনিত হলো আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমানের কন্ঠে।
এমন আয়োজন উৎসবে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের মাঝে বাড়তি উচ্ছাস তৈরী করে। নিজেদের দায়িত্বের জায়গা থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান অন্যতম আয়োজক নুসরাত জাহান।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদের মতে এমন আয়োজনে রয়েছে বিনোদনের দারুন উপাদান। নিয়মিত এমন আয়োজনের ওপর জোর দিলেন তিনি।

মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি বাড়তি আকর্ষন ছিলো জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশন। অনেকেই জনপ্রিয় বাংলা গান উপভোগ করেন।
সামনের দিনগুলোতে আরো বড় পরিসরে এমন আয়োজন হবে বলে প্রত্যাশা আমন্ত্রিত অতিথিদের।