1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বরিশালে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৫ Time View
বরিশালে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা ভেঙে শিশুপার্ক নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে ভায়লেশন মামলা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনোয়ার হোসেন হাওলাদার। এ মামলায় আসামি করা হয়েছে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেনকেও।



আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য ধার্য করেছেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. জালাল ও বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়কসংলগ্ন নগরীর ২২নং ওয়ার্ডের মধ্যে সাহান আরা আব্দুল্লাহ শিশুপার্ক নির্মাণের কাজ করছে বরিশাল সিটি করপোরেশন।



কাজিপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদারের জমিতে ২০১৯ সাল থেকে আদালতের স্থিতিবস্থার নির্দেশ থাকা সত্ত্বেও পার্ক নির্মাণের জন্য সিটি করপোরেশন মনোয়ারের মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। সেখানেই পার্ক নির্মাণকাজ শুরু করা হয়। বিবাদীদের আদালতের স্থিতিবস্থার কথা জানালেও তারা তা তোয়াক্কা করেনি বলে মামলায় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থ্রি হুইলার চলাচলের জন্য নির্মিত সড়ক ও জনপথের সড়কে সিটি করপোরেশন কোনো অনুমতি ব্যতিরেকে শিশুপার্ক নির্মাণ করছে। মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে শিশুপার্ক নির্মাণ করা নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সড়ক দখল করে পার্ক নির্মাণের কাজ চললেও তা জানে না বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved