1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বরগুনার রিফাত হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আগামী ১ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৯৯ Time View
রিফাত হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজের একটি দৃশ্য ও শাহনেওয়াজ রিফাত শরীফ । ছবি: সংগৃহীত

বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জ গঠনের শুনানির দিন ১ জানুয়ারি ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ দিন ধার্য করেন।

রিফাত হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। পলাতক আসামি মুসা ব্যতীত অন্য সব আসামিদের হাজির করা হয়। আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল ইসলাম সাইমুন (২১)।

আদালত সূত্রে জানা গেছে, আদালতে উপস্থিত থাকা আট আসামির মধ্যে মোহাইমিনুল ইসলাম সিফাত এবং সাগর জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

এ বছরের ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এ দুভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি। এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনো পলাতক রয়েছে। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছে। অন্য সব আসামি কারাগারে। -খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved