1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বরখাস্ত হলো জামালপুর ডিসি অফিসের সেই নারী কর্মচারী - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বরখাস্ত হলো জামালপুর ডিসি অফিসের সেই নারী কর্মচারী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭০ Time View

জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে বর্তমানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তাকে বরখাস্ত করেন।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সরকারি কর্মচারী শৃংখলা বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সাথে তার অফিসের নারী অফিস সহায়কের অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠলে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রনালয়ে ওএসডি করা হয়। ওই ঘটনা তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সাবেক ডিসি আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved