ভারতে লকডাউন শুরুতে মুম্বাইয়ে ছিলেন দক্ষিণী ছবির নায়িকা রাকুল প্রীত সিং। এরপর গত ১১ জুন নিজ বাড়িতে ফিরেছেন এই অভিনেত্রী। এরপর থেকে বাড়িতেই সময় কাটছে তার। বাড়িতে বন্দী জীবনের কথা এবার জানালেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকুল লেখেন, অভিনয় জীবন শুরুর পর টানা এতদিন পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ হয়নি। এসে যেন নিজের ছোটবেলাকে আবার চোখের সামনে দেখতে পাচ্ছি।
নিজের গৃহবন্দী জীবন উপভোগের পাশাপাশি ভক্তদের উদ্দেশে রাকুল লেখেন, সবার উচিত এই সময় পরিবারের সঙ্গে হাসি-আনন্দে কাটানো। এতদিন ব্যস্ততার অজুহাতে অনেকেই প্রিয়জনকে সময় দিতে পারিনি। কিন্তু এটি একদমই উচিত নয়। গৃহবন্দী জীবন আমাকে বিষয়টি ভালোভাবেই শিখিয়েছে।
এদিকে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটসময় মুহূর্তে দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন এই অভিনেত্রী। গুরগাঁওয়ে অবস্থিত তার বাড়ির পাশের এক বস্তির দুইশোর বেশি পরিবারকে খাবার সরবরাহ করবেন এই নায়িকা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।