1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু বিপিএল: রহমতউল্লাহ-রুশো ঝড়ে কুপোকাত চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ১১৫ Time View
১৯ বলে ৫০ রানের এক নান্দনিক ইনিংস খেলেন রহমতউল্লাহ। ছবি- সংগৃহীত।

জয় দিয়ে বিপিএল শুরু করলো খুলনা টাইগার্স। রহমতউল্লাহ গুড়বাজ ও রাইলি রুশোর অসাধারণ ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।

টসে জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের সিমন্স-ওয়ালটন জুটি শুরুটা ভালোই করে। ৬ ওভার ৩ বলে ৪৫ রান করে এই জুটি। ব্যক্তিগত ২৬ রান করে সিমন্স বিদায় নিলে আগের ম্যাচ জয়ের নায়ক ইমরুল কায়েস ক্রিজে আসেন। তবে রানের চাকা আর সচল রাখতে পারেনি তিনি। মাত্র ১২ রান করেই বিদায় নেন ইমরুল। শেষের দিকে মুক্তার আলির ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সমর্থ হয় চট্টগ্রাম।

 

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের চতুর্থ বলে শান্তর উইকেট হারায় খুলনা। তবে উইকেট হারিয়েও দমে না গিয়ে পাল্টা আক্রমণ করেন গুড়বাজ ও রুশো। মাত্র ৬ ওভারেই ৭৪ রান তুলে এই জুটি। আউট হওয়ার আগে ১৯ বলে ৫০ রানের এক নান্দনিক ইনিংস খেলেন রহমতউল্লাহ। অধিনায়ক মুশফিককে সাথে নিয়ে বাকি কাজটুকু সারেন রুশো। জয়ের পথে খেলেন ৩৮ বলে ৬৪ রানের ইনিংস। মুশফিক করেন ২২ বলে ২৮ রান। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved